স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বিপিএলের আগে সেই টুর্নামেন্টে খেলা হচ্ছে না টাইগারদের। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের সঙ্গে যার সহআয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা থাকলেও আইসিসির শর্ত পূরণের জটিলতায় শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয় লঙ্কান ক্রিকেট বোর্ড।

এলপিএল স্থগিত হওয়ায় কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কাদের মতো ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। খেলোয়াড়দের প্রস্তুতির ঘাটতি কাটাতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছিল শ্রীলঙ্কা। তবে শুরুতে ইতিবাচক সাড়া দিলেও শেষ পর্যন্ত সিরিজটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের একটু বিশ্রাম দিতেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। সিরিজটি নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।’

ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ায় বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে টাইগারদের।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১০

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৪

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৫

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৭

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৮

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৯

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

২০
X