স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

কবে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, জানাল শ্রীলঙ্কা

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। ছবি : সংগৃহীত
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সে সময় জানিয়েছিল ষষ্ঠ আসর কবে শুরু হবে তা পরে ঘোষণা করা হবে। সোমবার (০১ ডিসেম্বর) এলপিএলের শুরু ও শেষের দিন জানিয়ে দিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের ৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এলপিএলের ষষ্ঠ আসর। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ার কারণে।

শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্না রদ্রিগো জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রস্তুত ও বিশ্বকাপ আয়োজনের সার্বিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এলপিএলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

২০২০ সালে ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হওয়ার পর থেকেই প্রতি বছর হলেও এ বছর হচ্ছে না। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় এ বছর লিগটি স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরকে সামনে রেখে যে তিন ভেন্যুতে ম্যাচ হবে তার সংস্কারও শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টটির সহ-আয়োজক তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X