স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দাম বাড়াল প্লে-অফের টিকিটের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স লড়াই দিয়ে শেষ হচ্ছে বিপিএলের রাউন্ড রবিন লিগ পর্ব। এ পর্বে টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা ধার্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন প্লে-অফের জন্য টিকিটের মূল্য বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের টিকিটের দাম জানিয়েছে বিসিবি। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা এবং নর্থ এবং সাউথ স্ট্যান্ডের দাম ৪০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়।

ইস্টার্ন, নর্থ ও সাউন্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য বাড়লেও অপরিবর্তিত রয়েছে ক্লাব হাউজের টিকিটের দাম। লিগ পর্বের মতো ৮০০ টাকাই রয়েছে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডের দামও অপরিবর্তিত আছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০ টাকা। আর ভিআইপি স্ট্যান্ডের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে বিপিএলের টিকিট। এছাড়াও পার্শবর্তী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে পাওয়া যাবে প্লে-অফের টিকিট। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট কিনতে পারবেন দর্শকরা। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১০

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১২

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৩

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৪

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৫

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৬

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৮

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৯

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

২০
X