স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিরোপা জয়ের পর তামিম পত্নীর আবেগঘন পোস্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে উড়িয়ে প্রথমবার শিরোপা জয়ের আনন্দে মাতে দক্ষিণ অঞ্চলের দলটি। দশম আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে দুর্দান্ত ভূমিকা রাখেন অধিনায়ক তামিম ইকবাল। আর তাই তো স্বামীর শিরোপা জয়ের পর আবেগঘন এক পোস্ট করেন তামিম পত্নী আয়েশা সিদ্দিকা।

এবারের বিপিএল শুরুর পূর্বে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে তামিম জানিয়েছিলেন, ফরচুন বরিশাল এবার ফাইনালে খেলবে। তবে শুধুই ফাইনাল খেলেনি বরিশাল। কুমিল্লাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দক্ষিণ অঞ্চলের দলটি। আর সেই সঙ্গে স্ত্রীকে দেওয়া কথাও রেখেছেন তামিম ইকবাল।

বরিশাল ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর কথা রাখার বিষয়টি তুলে ধরেছিলেন আয়েশা সিদ্দিকি। এবার চ্যাম্পিয়ন হবার পর আবারও দৃশ্যপটে হাজির হলেন তামিম পত্নী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন ড্যাসিং ওপেনারের স্ত্রী।

ফেসবুক পোস্টে আয়েশা সিদ্দিকা লিখেন, ‘কী দুর্দান্ত জয় এটি। দলের প্রত্যেকটি খেলোয়াড় অসাধারণ খেলেছেন। একেই বলে দলগত পারফরম্যান্স। একই সঙ্গে যারা তামিমের জন্য দোয়া করেছেন, তার পাশে থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এমন সুখের সময়েও আমার মন পড়ে আছে, গতরাতের মর্মান্তিক দুর্ঘটনায়। আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার শক্তি দিন।’

বিপিএল ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে চারবারের চ্যাম্পিয়নরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বরিশাল বাহিনী। সেই সঙ্গে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে দক্ষিণ অঞ্চলের দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X