ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৯:৫৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বুড়োদের’ নিয়েই প্রথম শিরোপা বরিশালের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই বরিশালের ফ্রাঞ্চাইজি দলটিকে বলা হচ্ছিল বুড়োদের দল। বাংলাদেশ জাতীয় দলের একাধিক অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরেও খুব বেশি পাত্তা দেওয়া হচ্ছিল না তাদের। তবে শেষ পর্যন্ত এই বুড়োরাই ভেল্কি দেখাল। ফেভারিট ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ‘বুড়ো’ হারের ভেল্কিতে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় করল ফরচুন বরিশাল।

শুক্রবার (১ মার্চ) মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৫৫ রানের টার্গেটে ৬ উইকেট এবং ৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় বরিশাল। বরিশালের পক্ষে কাইল মায়ার্স সর্বোচ্চ ৪৬ রান করেন।

১৫৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজের। উদ্বোধনী জুটিতেই ৮ ওভারে ৭৬ রান যোগ করে দলকে শক্ত ভিত এনে দেন তারা। ২৬ বলে ৩৯ রান করে তামিম ফেরার পর মিরাজও ফেরেন ২৯ রান করে।

দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স। তৃতীয় উইকেট জুটিতে তাদের করা ৫৯ রানেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বরিশালের হাতে। মেয়ার্স ৩০ বলে ৪৬ রান করে ফিরলেও ততক্ষণে কুমিল্লার আশা এক প্রকার শেষ। পরে মুশফিক ১৩ রানে আউট হলেও শিরোপা নিশ্চিত করতে বেগ পেতে হয়নি ডেভিড মিলার ও মাহমুদউল্লাহ রিয়াদের।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে মাহমুদুল হাসানের ৩৮ ও আন্দ্রে রাসেলের ক্যামিওতে ভর করে ৬ উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা। বরিশালের পক্ষে দুইটি উইকেট নেন জেমস ফুলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X