স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ

দিলশান মাদুশাঙ্কা। ছবি : সংগৃহীত
দিলশান মাদুশাঙ্কা। ছবি : সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ওডিআই সিরিজ শুরু করেছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কা পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা নিয়ে আসে। সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেটি এ কারণে পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। তবে শেষ ওয়ানডের আগে সফরকারী শিবিরে এসেছে দুঃসংবাদ।

চোটের কারণে তারকা পেসার দিলশান মাদুশাঙ্কা দল থেকে ছিটকে গেছেন। শেষ ম্যাচে তাকে ছাড়াই খেলতে নামবে কুশাল মেন্ডিসের দল।

মাদুশঙ্কার চোটের এমআরআই রিপোর্ট অবশ্য ভালো আসেনি। শ্রীলঙ্কা ক্রিকেট আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৪ ও ৩০ রানে ২টি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি আগামীকাল সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাদুশঙ্কাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

টাকা নিয়ে কৃষকলীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১০

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১১

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১২

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১৩

অবশেষে মাঠে নামলেন নেইমার

১৪

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৫

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৬

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৭

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৮

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৯

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

২০
X