স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৩২১ রান করেও হেরে যাওয়ায় হতাশ মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন যে, ৩২১ রান করার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের কথা তিনি কল্পনাও করেননি। সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এই পরাজয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

অভিষিক্ত আমির জাঙ্গুর অপরাজিত ১০৪ এবং কেসি কার্টির ৯৫ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থবারের মতো ৩০০-এর বেশি রান তাড়া করে জয় পেয়েছে। জাঙ্গু এবং কার্টি পঞ্চম উইকেটে ১৩২ রানের জুটি গড়েন এবং সপ্তম উইকেটে গুডাকেশ মোতিকে (৪৪*) সঙ্গে নিয়ে ৯১ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ নিশ্চিত করেন।

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘৩২১ রান করার পরও হারটা সত্যিই হতাশাজনক। আমি বিশ্বাসই করিনি যে, আমরা এই ম্যাচ হারব। ২০ ওভারের মধ্যেই আমরা চারটি উইকেট তুলে নিয়েছিলাম, কিন্তু তারপর তারা ১৫০ রানের জুটি গড়ে ফেলে এবং আমরা আর উইকেট নিতে পারিনি। আমাদের বোলিং সেই মানের ছিল না, যেটা হওয়া উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘ওদের প্রতি ওভারে ৬.৫০ রান প্রয়োজন ছিল। আমরা কিছু ছোটখাটো ভুল করেছি। সেগুলো শুধরে নিতে পারলে হয়তো ফল ভিন্ন হতে পারত।’

মিরাজ বোলারদের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘এই ধরনের উইকেটে বোলারদের জন্য কঠিন হয়ে যায়। ব্যাটসম্যানরা যখন অনেক শট খেলে, তখন রান তোলার সুযোগ বাড়ে। আমাদের পেসার এবং স্পিনারদের আরও ভালো বোলিং করার প্রয়োজন ছিল।’

এই সিরিজ হার বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে বড় আঘাত হেনেছে বলে স্বীকার করেন মিরাজ। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের উন্নতির সুযোগ রয়েছে বলেও আশাবাদী তিনি।

‘বিশ্বকাপের পর ছয়টি ম্যাচ খেলেছি, যার মধ্যে পাঁচটিতে হেরেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জিতলে আত্মবিশ্বাস বাড়ত। তবে আমাদের হাতে সময় আছে উন্নতির জন্য’, বলেন মিরাজ।

তবে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ইতিবাচক দিক তুলে ধরেন মিরাজ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ২৯৫ রান করেছিলাম এবং আজ ৩২১ রান করেছি। জাকের আলী দারুণ ফিনিশ করেছে, রিয়াদ ভাই এবং তানজিদ তামিম ভালো ব্যাটিং করেছে। সব মিলিয়ে ব্যাটাররা ভালো করেছে।’

মিরাজ আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেটগুলোও ভালো হবে। তাই বোলারদের জন্য এটি চ্যালেঞ্জিং হবে। ৩০০ রান করার পরও আমরা হেরে গেছি, এই অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে এগোতে হবে এবং কীভাবে এই ধরনের স্কোর ডিফেন্ড করতে হয়, তা নিয়ে কাজ করতে হবে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X