স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৬:০৪ এএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

সাজঘরে টপ অর্ডারের চার ব্যাটার

উইকেট শিকারের পর নেপাল দলের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর নেপাল দলের উল্লাস। ছবি : সংগৃহীত

জিতলে সুপার এইট, নেপালের বিপক্ষে এমন সহজ সমীকরণে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে তৃতীয় ওপেনিং জুটি নামায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের সেই জুটির স্থায়ীত্ব মাত্র এক বল।

নেপালের পেসার সোমপাল কামির প্রথম বলে উইকেট ছেড়ে মারতে এসে কট অ্যান্ড বল হন তানজিদ হাসান (০)। পরে আম্পায়ার স্যাম নোগাজস্কি লিটন দাস এলবিডব্লু আউট দিলেও রিভিউতে বেঁচে যায় টাইগাররা।

ফর্মহীনতা অব্যাহত রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অফ স্পিনার দীপেন্দ্র ঐরীর বলে বোল্ড হন তিনি। বাংলাদেশ অধিনায়কের দুঃস্বপ্নময় বিশ্বকাপ চলছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর চার ইনিংসে রান হচ্ছে ৭, ১৪, ১ এবং ৪, সর্বমোট ২৬।

গ্রুপপর্বে খেলা চার ম্যাচে টাইগাররা প্রথম দুই উইকেট হারিয়েছে ৬, ৭, ২৩ ও ২৯ রানে। সোমপাল কামির দ্বিতীয় শিকার লিটন দাস (১০)। জয় দিয়ে সুপার এইটে খেলা স্বপ্নে বড় ধাক্কা বাংলাদেশের। তাওহীদ হৃদয়ও ফিরে গেছেন সাজঘরে।

এর আগে সোমবার (১৭ জুন) আর্ন্স ভ্যাল গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। দশ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুদল। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে ছিল বাংলাদেশ।

এরই মধ্যে সেরা আটের সাত দল নিশ্চিত হয়েছে। অষ্টম দলের অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ম্যাচে টাইগাররা নেপালকে হারালে নিশ্চিত হবে সুপার এইট। হারলেও সম্ভাবনা থাকছে। তবে এর জন্য নির্ভর করতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের উপর।

এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X