স্পোটস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে মেসির সঙ্গে দেখা করতে চাইলে গুনতে হবে কোটি টাকার বেশি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ভারতের চার শহরব্যাপী সফরের শেষ ধাপে আজ সোমবার দিল্লিতে পৌঁছাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। হায়দরাবাদ ও মুম্বাইয়ে ভক্তদের মাতানোর পর রাজধানীতে তার সফর ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতায় সফরের প্রথম পর্বে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারণে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতেই এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে অবস্থানকালে মেসি ও তার সফরসঙ্গীরা থাকবেন চাণক্যপুরীর দ্য লীলা প্যালেস হোটেলে। তাদের জন্য হোটেলের একটি পুরো তলা আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে। প্রেসিডেনশিয়াল স্যুটে থাকার ব্যবস্থা করা হয়েছে, যার প্রতি রাতের ভাড়া ভারতীয় মুদ্রায় ৩.৫ থেকে ৭ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যা আনুমানিক ৪ লাখ ৫৫ হাজার থেকে ৯ লাখ ১০ হাজার টাকার সমান। হোটেল কর্তৃপক্ষকে মেসির অবস্থানসংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে মাত্র আধা ঘণ্টার দূরত্বে অবস্থিত এই হোটেলকে সফরকালে কার্যত ‘অভেদ্য দুর্গে’ পরিণত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মেসির সঙ্গে একটি বিশেষ ‘ক্লোজড-ডোর মিট অ্যান্ড গ্রিট’-এর আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেওয়ার সুযোগ পাবেন সীমিতসংখ্যক ভিআইপি ও করপোরেট অতিথি। এই একান্ত সাক্ষাতের মূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

দিল্লিতে অবস্থানকালে মেসির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে ভারতের প্রধান বিচারপতি ও কয়েকজন সংসদ সদস্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলেও, প্রধানমন্ত্রী সোমবার সকালে জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফরে দেশের বাইরে চলে যাওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

এরপর মেসি যাবেন অরুণ জেটলি স্টেডিয়ামে, যেখানে একটি ফুটবল ক্লিনিকের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি মিনার্ভা একাডেমির সেই দলগুলোকে সংবর্ধনা দেবেন, যারা তিনটি যুব পর্যায়ের শিরোপা জিতেছে। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি নয়-জনের ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।

দিনের শেষভাগে মেসির যাওয়ার কথা পুরানা কিল্লায়। সেখানে রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভেলিনে স্বর্ণজয়ী সুমিত অন্তিল, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন এবং অলিম্পিক হাই জাম্প পদকজয়ী নিশাদ কুমারের মতো ক্রীড়াবিদদের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেসির ভারত সফর শেষ হওয়ার কথা। রাত আনুমানিক ৮টার দিকে তিনি দিল্লি ছাড়বেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X