স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

পুরো স্টেডিয়াম জুড়েই ছিল বিশৃঙ্খলা। ছবি : সংগৃহীত
পুরো স্টেডিয়াম জুড়েই ছিল বিশৃঙ্খলা। ছবি : সংগৃহীত

ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্টেডিয়াম ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থাপনা হয়েছে, তা আমাকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে।” তিনি মেসি, তার ভক্ত, ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে ক্ষমা চান।

মুখ্যমন্ত্রী জানান, হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীর সঙ্গে তিনিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের পথে ছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনুষ্ঠানস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। একই কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও অভিনেতা শাহরুখ খানও।

ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ও ডায়মন্ড হারবারের মধ্যকার একটি ম্যাচ চলাকালে লিওনেল মেসি সেখানে পৌঁছান। মাঠে প্রবেশের অনুমতি পাওয়া কিছু দর্শক তাঁর গাড়ির দিকে ছুটে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে আসে। বোতল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিধাননগর পুলিশের লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় অনুষ্ঠান পুরোপুরি ভেস্তে যায়।

উল্লেখ্য, এটি ছিল লিওনেল মেসির দ্বিতীয়বার কলকাতা সফর। কিন্তু এবারের অভিজ্ঞতা ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা রাজ্যের ক্রীড়া আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X