স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল ম্যাচের আগে এমবাপ্পের বিস্ফোরক মন্তব্য

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। দলগুলো এরই মধ্যে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে তারকা ফুটবলারদের চোট নিঃসন্দেহে সেই দলটির চিন্তার কারণ। কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও হয়েছে তেমন কিছু। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড বলছেন ভিন্ন কথা।

বোস্টনে বাংলাদেশ সময় আজ রাত দুইটায় শুরু হবে ফ্রান্স-ব্রাজিল প্রীতি ম্যাচ। এই ম্যাচের আগে এমবাপ্পের ভুল হাঁটুতে এমআরআইয়ের খবরে সয়লাব। তবে তিনি তা পুরোপুরি অস্বীকার করেছেন। বুধবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড বলেন, ‘পরীক্ষা করার সময় তারা ভুল হাঁটুতে এমআরআই করেছে—এমন যে প্রতিবেদন এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা। হয়তো এই পরিস্থিতির জন্য আমি পরোক্ষভাবে দায়ী। কারণ, কখন কী ঘটেছে সে ব্যাপারে কিছু না বললে অন্যরা নানাভাবে সেটা ব্যাখ্যা করেন।’

গত ডিসেম্বরে এমবাপ্পে যে পায়ে চোট পেয়েছিলেন, ভুলবশত অন্য পায়ে এমআরআই করানো হয় বলে বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। ডান হাঁটুতে স্ক্যান করে রিয়ালের মেডিক্যাল টিম কোনো সমস্যা খুঁজে পায়নি। পরে বাঁ পায়ে ফের পরীক্ষা করে হাঁটুর পেছনে লিগামেন্ট আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি জানতে পারে রিয়াল। এ অবস্থাতেও তিনি খেলা চালিয়ে গেছেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয়। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। পরের পাঁচ বিশ্বকাপে কোনোবারই ফাইনালে উঠতে পারেনি দলটি। ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পঞ্চম হয়ে উঠেছে তারা।

এবার কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলতে নামবে ফ্রান্সের বিপক্ষে। এই আনচেলত্তি এক সময় এমবাপ্পেরও কোচ ছিলেন। ব্রাজিল-ম্যাচ নিয়ে তাই একটু রোমাঞ্চ অনুভব করছেন এমবাপ্পে। এ প্রসঙ্গে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘তাদের (ব্রাজিল) বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে। নিজেদের যাচাই করার সুবর্ণ সুযোগ এই ম্যাচ।’

ব্রাজিল ম্যাচের এক সপ্তাহের মধ্যেই কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স। ২৯ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে ফ্রান্স-কলম্বিয়া ম্যাচ। বিশ্বকাপে গ্রুপ পর্বে আই গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে ও বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X