স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০১:০১ এএম
অনলাইন সংস্করণ

অনুশীলনে যোগ দিয়ে যে বার্তা দিলেন রোনালদো

সতীর্থদের সঙ্গে অনুশীলণেও যেন নেতৃত্বে রোনালদো। ছবি : সংগৃহীত
সতীর্থদের সঙ্গে অনুশীলণেও যেন নেতৃত্বে রোনালদো। ছবি : সংগৃহীত

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর অনেকেই পর্তুগিজ এই তারকার শেষ দেখে ফেলেছিলেন। ৪১ বছর বয়সে এসে আরেকটি বিশ্বকাপ খেলা অনেকের কাছেই ছিল অলীক কল্পনা। তবে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে হাজির হচ্ছেন রোনালদো। সোমবার রাতে পর্তুগাল দলের অনুশীলনে যোগ দিয়েছেন সিআর সেভেন।

অনুশীলনে যোগ দেওয়ার খবরটি রোনালদো নিজেই একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। অনুশীলনের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ মিশন শুরু।’

এবারের আসরে মাঠে নামার সাথে সাথেই লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন তিনি। এর আগে ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ২২টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন এই ফরোয়ার্ড।

এক সাক্ষাৎকারে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমার বিশ্বাস, রোনালদো কোনো নির্দিষ্ট শিরোপা জেতার জন্য খেলে না; সেটি দলীয় হোক কিংবা ব্যক্তিগত। তার আসল রহস্য হলো ক্ষুধা। সে যা-ই জিতুক না কেন, পরদিনও নিজেকে আরও উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে।’

মার্টিনেজ আরও যোগ করেন, ‘অনেক খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর আগের মতো ক্ষুধার্ত থাকে না। কিন্তু রোনালদোর এই লক্ষ্যই তাকে এত দীর্ঘ সময় সেরা পর্যায়ে টিকিয়ে রেখেছে।’ এমনকি ২০৩০ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোচ জানান, রোনালদো সেই লক্ষ্য অর্জনের জন্যও লড়াই করবেন।

দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব অর্জন থাকলেও রোনালদোর শোকেসে কেবল একটি বিশ্বকাপ শিরোপার অভাব রয়েছে। সেই অধরা স্বপ্ন পূরণ করেই তিনি ফুটবলকে বিদায় জানাবেন এমনই প্রত্যাশা ভক্তদের। আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে মার্টিনেজের শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X