স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরাসি তারকাকে হারিয়ে শেষ ষোলোতে আলকারাজ

কার্লোস আলকারাজ। ছবি : সংগৃহীত
কার্লোস আলকারাজ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে খুব বেশি শক্তি খরচ না করেই শেষ ষোলোতে উঠে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা কার্লোস আলকারাজ। ফরাসি কোরেনটিন মৌতেকে সরাসরি সেটে উড়িয়ে দেন স্প্যানিশ এই তারকা। ২২ বছর বয়সী ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী আলকারাজ রড লেভার এরেনায় সম্পূর্ণ ভিন্ন ধাঁচের পারফরম্যান্স দেখিয়ে ২ ঘণ্টা ৫ মিনিটে ৬-২, ৬-৪, ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ হলেন যুক্তরাষ্ট্রের ১৯ নম্বর বাছাই টমি পল। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনা চোটের কারণে ম্যাচ ছেড়ে দিলে পল এগিয়ে যান।

মেলবোর্ন পার্কে আগের চার অংশগ্রহণে আলকারাজ কখনোই শেষ আটের বেশি যেতে পারেননি। ৪টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অস্ট্রেলিয়ন ওপেনই একমাত্র শিরোপা যা এখনো তার সংগ্রহে নেই। এবার সেই বাধা টপকাতে পারলে ৪টি গ্র্যান্ড স্ল্যাম জয় করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন আলকারাজ।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা সহজ ছিল না। সত্যি বলতে, কোরেনটিনের মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে খেললে কখন কী হবে, বলা যায় না। তাই কোর্টে নামার প্রস্তুতিটা কঠিন হয়। তবে কোর্টে আমি উপভোগ করেছি। আমরা দুজনই দারুণ কিছু শট খেলেছি।’

মৌতের বিপক্ষে এই জয়টি আসে আলকারাজের ১০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে। এই মুহূর্তে তার জয়-পরাজয়ের রেকর্ড ৮৭-১৩, যা ক্যারিয়ারের একই পর্যায়ে কিংবদন্তি বিয়র্ন বর্গের রেকর্ডেে সঙ্গে মিল রয়েছে।

বামহাতি মৌতে আগে কখনো বিশ্বের এক নম্বরকে হারাতে পারেননি। শীর্ষ বাছাই আলকারাজ শুরু থেকেই ছন্দে ছিলেন। প্রথম গেমেই ব্রেক করে ২-০’র লিড নেন। তৃতীয় গেমে মৌতে সার্ভ ধরে কিছুটা ঘুরে দাঁড়ালেও, মূলত দর্শক হিসেবেই থাকতে হয় তাকে, ৩৫ মিনিটেই প্রথম সেট শেষ করেন আলকারাজ।

দ্বিতীয় সেটেও প্রথমেই ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আলকারাজ। তবে ০-৩ থেকে টানা চার গেম জিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন মৌতে, মাঝেমধ্যে আন্ডারআর্ম সার্ভ, ড্রপ শট ও টুইনার খেলেও দর্শকদের বিনোদন দেন। শেষ পর্যন্ত আলকারাজ নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় সেট জিতে নেন এবং তৃতীয় সেটে ঘাম না ঝরিয়েই ম্যাচ শেষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X