ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে টিম হাফেজ্জী

গাজা,সুদান, আফ্রিকার অসহায় মানুষদের পাশে টিম হাফেজ্জী ও Egyptian Youth Circle-এর চুক্তিস্বাক্ষর | ছবি : সংগৃহীত
গাজা,সুদান, আফ্রিকার অসহায় মানুষদের পাশে টিম হাফেজ্জী ও Egyptian Youth Circle-এর চুক্তিস্বাক্ষর | ছবি : সংগৃহীত

মিশরের দুটি গণমাধ্যমে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের (এইচসিএসবি) মানবিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। রোববার (৮ মার্চ) মিশরের সংবাদমাধ্যম আত-তাহাদ্দি নিউজ ও আল-মাউকি নিউজে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনগুলোতে বাংলাদেশভিত্তিক সংগঠনটির বিভিন্ন মানবিক কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অংশীদারিত্বমূলক উদ্যোগ তুলে ধরা হয়েছে। এর আগে সংস্থাটির কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা ও বিবিসিতেও সংবাদ প্রকাশ হয়েছিল।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজা ও সুদানের যুদ্ধবিধ্বস্ত ও বাস্তুচ্যুত মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর উদ্যোগগুলো সেখানে তুলে ধরা হয়েছে।

মিশরের গণমাধ্যম আত-তাহাদ্দি নিউজ তাদের প্রতিবেদনে মিশর ও বাংলাদেশের নাগরিক সমাজের অংশীদারিত্বভিত্তিক মানবিক সহযোগিতা এবং যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য সহায়তার বিষয়টি উল্লেখ করেছে।

অন্যদিকে আল-মাউকি নিউজ কায়রোতে সম্পাদিত পারস্পরিক সমঝোতা, মানবিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক উদ্যোগে সমন্বয়ের বিষয়টি প্রতিবেদনে তুলে ধরে। সেখানে গাজা ও সুদানের সংকটাপন্ন মানুষের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমের কথাও উল্লেখ করা হয়।

মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম সম্পর্কে বৈশ্বিক পরিসরে ধারণা তৈরি হয়।

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, গাজা, সুদানসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে ক্ষুধার্ত ও বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য সহায়তা, ইফতার বিতরণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসনমূলক উদ্যোগ পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, এসব উদ্যোগের মাধ্যমে মানবিক সহমর্মিতা ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা তুলে ধরার চেষ্টা করছে সংস্থাটি।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ গাজা ও সুদানসহ বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X