কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইফোনে কবে আসছে আইওএস ২৬-এর চূড়ান্ত সংস্করণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অ্যাপলের বহুল প্রতীক্ষিত নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৬ আসছে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে। সেই সময় থেকেই উপযুক্ত সব আইফোন ব্যবহারকারী এটি ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন। নতুন আইফোন মডেলগুলোতে সফটওয়্যারটি আগে থেকেই ইনস্টল করা থাকবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ইভেন্টে (নতুন মডেল) আইফোন ১৭ সিরিজের ঘোষণা দেওয়া হয়। একই দিনে আইফোন এয়ার মডেলের পাশাপাশি উন্মোচিত হয়েছে আইওএস ২৬-ও।

নতুন কী থাকছে আইওএস ২৬-এ

আইওএস ২৬ সংস্করণে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচার ও নকশার পরিবর্তন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

লিকুইড গ্লাস ইন্টারফেস : স্বচ্ছ, পানি গড়িয়ে পড়ার মতো ডিজাইন।

স্মার্টার সিরি : প্রাঞ্জল ভাষা বোঝা ও স্ক্রিনের কনটেক্সট বুঝে কাজ করার সুবিধা।

নতুন কল ফিচারস : লাইভ ভয়েসমেইল, কল স্ক্রিনিং, উন্নত কল কন্ট্রোল।

ফটো অ্যাপ রিডিজাইন : সরল লেআউট, কালেকশন কাস্টমাইজ, ক্যারোসেল হাইলাইটস, উন্নত সার্চ।

পাসওয়ার্ডস অ্যাপ : পাসওয়ার্ড, পাসকি, ওয়াইফাই লগইন ও শেয়ার্ড ক্রেডেনশিয়াল এক জায়গায়।

মেসেজিং আপগ্রেড : ইমোজি ও স্টিকার ট্যাপব্যাক, টেক্সট ইফেক্ট, শিডিউল মেসেজ, স্যাটেলাইট মেসেজিং সম্প্রসারণ।

আইফোন মিররিং অন ম্যাক : ম্যাক থেকে অডিওসহ পুরো আইফোন নিয়ন্ত্রণ।

ট্যাপ টু ক্যাশ : দুই আইফোন ছুঁইয়ে টাকা ট্রান্সফার।

মেইল অ্যাপ উন্নতি : মেইল স্বয়ংক্রিয়ভাবে ভাগ হবে—প্রাইমারি, ট্রানজ্যাকশনস, আপডেটস ও প্রমোশনস।

জার্নাল অ্যাপ আপডেট : ইনসাইটস ড্যাশবোর্ড, এন্ট্রি সার্চ ও রাইটিং গোলস।

গেম মোড : গেম খেলার সময় কম লেটেন্সি ও উন্নত পারফরম্যান্স।

অ্যাক্সেসিবিলিটি ফিচার : আই ট্র্যাকিং, ভয়েস শর্টকাট, মিউজিক হ্যাপটিকস ও মোশন কিউ।

আইওএস ২৬ কোন কোন আইফোনে মিলবে

আইওএস ২৬ আপডেট নিম্নলিখিত আইফোন মডেলগুলোতে পাওয়া যাবে—

আইফোন ১৬ই

আইফোন ১৬ ও ১৬ প্লাস

আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স

আইফোন ১৫ ও ১৫ প্লাস

আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স

আইফোন ১৪ ও ১৪ প্লাস

আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্স

আইফোন ১৩ ও ১৩ মিনি

আইফোন ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্স

আইফোন ১২ ও ১২ মিনি

আইফোন ১২ প্রো ও ১২ প্রো ম্যাক্স

আইফোন ১১

আইফোন ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স

আইফোন এসই (২য় প্রজন্ম এবং পরবর্তী ভার্সন)

তবে আইওএস ২৬-এর কিছু ফিচার, বিশেষ করে অ্যাপল ইন্টেলিজেন্স-সংক্রান্ত ফিচারগুলো শুধু আইফোন ১৬ সিরিজ ও আইফোন ১৫ প্রো বা ১৫ প্রো ম্যাক্সে কাজ করবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X