কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিটিসিএলের নতুন ৫ সেবা নিয়ে ‘ব্রেকিং’ দিলেন ফয়েজ আহমদ

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : পুরোনো
ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : পুরোনো

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নতুন ৫ সেবার নিয়ে ব্রেকিং দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি। পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

ব্রেকিং বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল। ১। BTCL MVNO, মোবাইল সিম। ২। BTCL Alap IPphone app বেজড ভয়েস কলিং।

এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস। নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং পলিসিতে MVNO লঞ্চিং এর সব বাধা দূর করেছে।

৩। BTCL জীপন, BTCL ISP সংযোগ। এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।

৪। অপশনাল OTT, Bongo/Chorki/Hoichoi. এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট।

পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা amazon প্রাইম যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে ওটিটি গুলোর পাইরেসি সমস্যা এড্রেস করা হবে।

৫। মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট। শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম।

এককালীন অর্থ পরিশোধের চাপে আমাদের প্রান্তিক পর্যায়ের নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত নাগরিকরা স্মার্টফোন কিনতে পারছে না। সেজন্য আমরা ডিভাইস এক্সারসিবিলিটি সহজ করার জন্য কাজ করছি। একাধিক কোম্পানি কিস্তিতে ফোন বিক্রি শুরু করবে, দ্রুতই। আমরা একাধিক স্থানীয় উৎপাদকের সঙ্গে বসেছি, ৫০০ টাকা কিস্তিতে তারা মোটামুটি মানের স্মার্টফোন বিক্রি করতে পারবেন বলে জানিয়ছেন।

অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে। দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে- -ডিভাইস, -ভয়েস, -ডেটা এবং -এন্টারটেইনমেন্ট এক্সেস -নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে।

আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X