কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট স্বাধীনতায় বিশ্বে সবচেয়ে বেশি অগ্রগতি বাংলাদেশের

ইন্টারনেট স্বাধীনতায় বিশ্বে সবচেয়ে বেশি অগ্রগতি বাংলাদেশের
ছবি : সংগৃহীত

বৈশ্বিকভাবে ডিজিটাল স্বাধীনতা হ্রাস পেলেও বাংলাদেশ অনলাইন স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারতের আরও কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ।

ফ্রিডম হাউসের গত ১৩ নভেম্বর প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আন্তর্জাতিক নজর কেড়েছে। গত বছরের ৪০ থেকে এ বছর দেশের স্কোর বেড়ে ৪৫-এ পৌঁছেছে, যা শুধু সাত বছরের সর্বোচ্চই নয়, বরং অঞ্চলগতভাবে ভারত (৫১) ও শ্রীলঙ্কার (৫৩) কাছাকাছি অবস্থান নিশ্চিত করেছে।

শনিবার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ফয়েজ আহমদ তৈয়্যব দায়িত্ব নেওয়ার পর গৃহীত সংস্কার কার্যক্রমের ফলেই এ উন্নতি এসেছে।

মূল উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নতুন টেলিকম অধ্যাদেশ প্রণয়ন, নজরদারি কাঠামোয় বড় পরিবর্তন এবং পার্সোনাল ডাটা প্রোটেকশন অধ্যাদেশ ও ন্যাশনাল ডাটা ম্যানেজমেন্ট অধ্যাদেশ পাস। বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এ দুটি অধ্যাদেশকে বিশ্বমানের হিসেবে প্রশংসা করেছে।

ফ্রিডম হাউসের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যায়নকৃত ৭২টি দেশের মধ্যে বাংলাদেশই এ বছর সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনে দমনমূলক সরকার অপসারণ এবং অন্তর্বর্তী সরকারের নীতি সংস্কার— বিশেষ করে ইন্টারনেট শাটডাউন বন্ধ ও বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল— বাংলাদেশের উন্নতিতে ভূমিকা রেখেছে।

বাংলাদেশের দ্রুত অগ্রগতি একটি উন্মুক্ত ও নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করছে।

গুণগত ইন্টারনেট শাসন, ডিজিটাল রূপান্তর, টেলিকম লাইসেন্সিং সহজীকরণ, নাগরিক সেবা উন্নয়ন এবং আন্তঃসংযোগ বৃদ্ধির চলমান উদ্যোগগুলো ভবিষ্যতে বাংলাদেশের ইন্টারনেট ফ্রিডম ইনডেক্স স্কোরকে ৫০-এর ওপরে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X