কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, মুহূর্তেই জানবেন যেভাবে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করার বেশ কিছু পদ্ধতি থাকলেও সেগুলো কাজে লাগিয়ে ছবির উৎস সব সময় সঠিকভাবে যাচাই করা সম্ভব হয় না। এই অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এবার এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে জেমিনি অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি যত বাস্তবসম্মত হচ্ছে, অনলাইনে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি ও কনটেন্ট ছড়ানোর ঝুঁকি তত বাড়ছে। আর যেহেতু এআই দিয়ে তৈরি অসংখ্য ছবি গুগলের বিভিন্ন টুল কাজে লাগিয়েই তৈরি করা হয়, তাই ইন্টারনেট ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানো জরুরি হয়ে উঠেছে। বিষয়টি মাথায় রেখে জেমিনি অ্যাপে এআই দিয়ে তৈরি ছবি যাচাইয়ের সুবিধা যুক্ত করা হয়েছে।

তবে সুবিধাটি কাজে লাগিয়ে শুধু গুগলের এআই টুল দিয়ে তৈরি কৃত্রিম ছবিগুলো চেনা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আসল-নকল নিশ্চিত করবেন কীভাবে

গুগলের তথ্যমতে, অনলাইনে কোনো ছবির বিষয়ে সন্দেহ হলে সেটি জেমিনি অ্যাপে প্রথমে আপলোড করতে হবে। এরপর জিজ্ঞেস করতে হবে ‘ওয়াজ দিস ক্রিয়েটেড বাই গুগল এআই?’ বা ‘ইজ দিস এআই জেনারেটেড?’

ছবিটি গুগলের তৈরি কোনো এআই টুল বা মডেল দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হলে জেমিনি সিন্থআইডি জলছাপ শনাক্ত করে ছবির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানাবে। পাশাপাশি ছবিটি কেন চিহ্নিত হলো, সে সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবে।

সূত্র : অ্যান্ড্রয়েড পুলিশ

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X