কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য সুখবর : স্ট্রাইপের সঙ্গে যুক্ত হলো ‘প্রিয়’

স্ট্রাইপের সঙ্গে যুক্ত হলো ‘প্রিয়’
স্ট্রাইপের সঙ্গে যুক্ত হলো ‘প্রিয়’

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রিমোট কর্মী এবং ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ আরও সহজ, নিরাপদ ও বাধাহীন করতে বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘স্ট্রাইপ’-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথা জানিয়েছে ‘প্রিয়’। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাউথ সান ফ্রান্সিসকোতে স্ট্রাইপের সদর দপ্তরে এই চুক্তি চূড়ান্ত হয়।

‘প্রিয়’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন স্ট্রাইপের সদর দপ্তর পরিদর্শনের পর উভয় প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ার্কফোর্সের ক্রস-বর্ডার পেমেন্ট জটিলতা দূর করার বিষয়ে একমত পোষণ করে।

এই চুক্তির ফলে ‘প্রিয়’ ব্যবহারকারীরা এখন বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ক্লায়েন্টদের কাছে পেমেন্ট লিংক তৈরি করে পাঠাতে পারবেন। এর মাধ্যমে ক্লায়েন্টরা তাদের সুবিধামতো গ্লোবাল নেটওয়ার্কের ক্রেডিট ও ডেবিট কার্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপের ব্যাংক ট্রান্সফার, ডিজিটাল ওয়ালেট এবং ভারতের ইউপিআই ব্যবহার করে নির্বিঘ্নে পেমেন্ট করতে পারবেন।

এ ছাড়া আগামী কয়েক মাসের মধ্যে বিশাল চীনা বাজার ধরতে পেমেন্ট ইকোসিস্টেমে ‘আলি পে’ এবং ‘উইচ্যাট পে’-ও যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে ‘প্রিয়’।

ফ্রিল্যান্স এবং রিমোট কাজের অর্থনীতি বর্তমানে ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও, পারিশ্রমিক বা পেমেন্ট সংগ্রহ করা রিমোট কর্মীদের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। স্ট্রাইপের বিশ্বমানের পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং কমপ্লায়েন্স ও নিরাপত্তার প্রতি প্রিয়’র প্রতিশ্রুতির সমন্বয় এই সমস্যার একটি স্থায়ী সমাধান নিয়ে এসেছে।

এ বিষয়ে ‘প্রিয়’-এর প্রতিষ্ঠাতা ও সিইও জাকারিয়া স্বপন বলেন, ‘এই অংশীদারিত্ব শুধু পেমেন্টের চেয়েও বড় কিছু— এটি নতুন সুযোগ তৈরি করার বিষয়ে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ মেধাবী ফ্রিল্যান্সার তাদের কাজের পারিশ্রমিক পাওয়ার জন্য একটি সহজ, নিরাপদ এবং কমপ্লায়েন্ট পদ্ধতির দাবিদার। স্ট্রাইপের সঙ্গে মিলে আমরা সেটিকে বাস্তবে রূপ দিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X