শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের উচ্ছ্বাসে ঢাকা মিটআপ করল ‘এক্সিলেন্স বাংলাদেশ’

ঢাকার সদস্যদের নিয়ে আয়োজিত হয়েছে এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা মিটআপ। ছবি : কালবেলা
ঢাকার সদস্যদের নিয়ে আয়োজিত হয়েছে এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা মিটআপ। ছবি : কালবেলা

ঢাকার সদস্যদের নিয়ে আয়োজিত হলো এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা মিটআপ। শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক্সিলেন্স বাংলাদেশের ঢাকার সব টিমের সেরা অনুষ্ঠান ‘এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা মিটআপ-২০২৩’ শিরোনামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ‘কিরণ’।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্কো গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার শাহিন মোহাম্মদ, স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (এইচআর) লায়লা নাজনীন, গ্রামীণ ডানোনের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, মার্কেটিং প্রধান সুরাইয়া সিদ্দীকা, প্রাণের রিক্রুটমেন্ট বিভাগের হেড হাবিবুল হাসান সায়মন, বি গ্লোবাল কনসালটেন্সির চেয়ারম্যান নুসরাত জাহান, জাগো নিউজ ২৪-এর ফিচার বিভাগের প্রধান সালাহ উদ্দিন মাহমুদ, দৈনিক কালবেলার আইসিটি প্রতিবেদক সোলায়মান হোসেন শাওন, ডিজিটাল মিডিয়া ফোরামের সেক্রেটারি হাকিম মাহী, কোটস বাংলাদেশের এইচআর কর্মকর্তা নারগিস আক্তার, এডিএন গ্রুপের এইচ আর কর্মকর্তা ফারহানা রহমান ঊর্মী, নেক্সটজেন গ্রুপের সিইও কামরুল হাসান, পারটেক্স গ্রুপের এইচআর কর্মকর্তা তানিয়া জাহিদসহ আরও অনেকে।

ঢাকার অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয় ছাড়াও বাইরের বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া এলামনাইগণরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা মিটআপ ২০২৩ এ সেরা ৫টি ক্যাম্পাস টিম এবং ১০জন সেরা টিমমেটদের সম্মাননা দেওয়া হয়। সেরা ৫টি ক্যাম্পাস হলো- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলোজি, সাউথইস্ট ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এবং ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

যোগাযোগ একটি সম্পর্ককে মজবুত করে তোলে। তারই ধারাবাহিকতায় এক্সিলেন্স বাংলাদেশ প্রতিবছর ঢাকা মিটআপের আয়োজন করে আসছে, যেখানে নিজেদের করপোরেট জগতে কিংবা সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন দিকনির্দেশনা থাকে।

এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার আয়োজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X