কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ডামি নির্বাচন জাতি মানবে না : বাম ঐক্য

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্যে। ছবি : সৌজন্য
বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্যে। ছবি : সৌজন্য

গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে ফের একতরফা, ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশবাসী, জাতি এই ধরনের কোনো নির্বাচন মানবে না।

তারা আরও বলেন, একতরফা নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক বাম ঐক্যসহ যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল একযোগে আন্দোলন গড়ে তুলবে। আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নেতারা।

এর আগে বিএনপিসহ বিরোধীদলগুলোর দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে মেহেরবা প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে মেহেরবা প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান।

সরকার ও সরকারি দলের উদ্দেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, এখনও সময় আছে, গণতন্ত্রের পথে ফিরে আসুন। সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থা বলবতের কার্যকারী ব্যবস্থা নিন। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে এর কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১০

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১১

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১২

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৩

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৪

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৫

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৬

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৭

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৮

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৯

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

২০
X