কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টেলিটকে পাওনা ৫৩০০ কোটি টাকা আদায়ে বিটিআরসিকে নির্দেশ

টেলিটকের কাছে পাওনা ৫ হাজার ৩০০ কোটি টাকা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
টেলিটকের কাছে পাওনা ৫ হাজার ৩০০ কোটি টাকা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে পাওনা ৫ হাজার ৩০০ কোটি টাকা আদায়ের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরঙ্গ বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০০ কোটি টাকা টেলিটকের কাছে পায় বিটিআরসি। বিটিআরসিতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতিবিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এই পাওনা আদায়ের নির্দেশ দেন পলক। বৈঠকে পলক টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সাথে একটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। এতে বিটিএসে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব‌্যবহারের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X