20Array ( [0] => 20 [1] => 17 )
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাসে ১২৫ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১০৭

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) দেশে ১২৫ জন শিশু হত্যার শিকার হয়েছে। একই সময় ধর্ষণের শিকার হয়েছে ১০৭ জন শিশু।

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ত্রৈমাসিক শিশু অধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব তথ্য অনুসন্ধানের মাধ্যমে সংস্থাটি এ প্রতিবেদন তৈরি করে। আজ সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে হত্যার শিকার ১২৫ জনের মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। শূন্য থেকে ৬ বছরের মধ্যে রয়েছে ৩২ জন আর ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬ জন। এ ছাড়া ১৪ জনের বয়স উল্লেখ নেই।

একই সময় দেশের বিভিন্ন স্থানে মোট ২২৮ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১০৯ জনের বয়স উল্লেখ নেই। ৫৮ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, ৪৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে এবং ১৮ জনের বয়স শূন্য থেকে ৬ বছর।

প্রতিবেদনে আসক জানায়, গত তিন মাসে ১০৭ জন শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ৯১ জন মেয়ে শিশু এবং বাকি ১৬ জন ছেলে শিশু।

একই সময় ২৫ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X