টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু ধর্ষণের অভিযোগ

আব্দুল হাই। ছবি : সংগৃহীত
আব্দুল হাই। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) নিরাপত্তা ব্যারাকের ভেতর ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত আব্দুল হাইকে (৪৫) গ্রেপ্তার করে। অভিযুক্ত আব্দুল হাই শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশু উন্নয়নকেন্দ্রে থাকা বন্দিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠান চলাকালে দুপুরে নিরাপত্তাকর্মী আব্দুল হাই শিশুটিকে চিপস ও চকলেট দেবার কথা বলে উন্নয়ন কেন্দ্রের দশ নাম্বার নিজ ব্যারাকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে অসুস্থ শিশুটিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটির উন্নত চিকিৎসার জন্য পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরদিন রোববার বিষয়টি নিয়ে শিশু উন্নয়নকেন্দ্রের তত্ত্বাবধায়কের নেতৃত্বে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে সোমবার শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শিশুটির বাবা বলেন, আমরা স্ত্রী শিশু উন্নয়ন কেন্দ্রে অফিস সহায়ক পদে চাকরি করেন। আমরা শিশু উন্নয়ন কেন্দ্রের আবাসিক ভবনে (কোয়ার্টার) বাস করি। আব্দুল হাই তাদের ব্যারাকে নিয়ে আমার শিশু মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের কাছে জানালে তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনার দুই দিন পর সোমবার থানায় লিখিত অভিযোগ করেছি।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সত্য নয়। পুলিশ এসেছিল আব্দুল হাইকে নিয়ে গেছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। নির্যাতিতা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X