চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের সঙ্গে মারামারি করায় শিশু ফেহাকে হত্যা

মিজানুর রহমান সেন্টু ও তার পিতা আব্দুস সাত্তার। ছবি : কালবেলা
মিজানুর রহমান সেন্টু ও তার পিতা আব্দুস সাত্তার। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে চাঞ্চল্যকর শিশু ফেহা আক্তার (০৭) হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার প্রধান আসামি মিজানুর রহমান সেন্টুর (৩৮) স্ত্রী সেলিনা বেগম আদালতে ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

ওই জবানবন্দিতে তিনি তার স্বামী মিজানুর রহমান সেন্টুর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। ঘাতক সেন্টুর মেয়ের সাথে মারামারি করার জের ধরেই শিশু ফেহা আক্তারকে নির্মমভাবে খুন করা হয় জানায় তারা।

পুলিশ জানায়, ঘটনার ১৫ দিন আগে গ্রেপ্তার আসামি সেন্টুর মেয়ে তানহার (৭) সাথে খেলাধুলা করার সময় মারামারি হয় নিহত ফেহার। এ ঝগড়ার জের ধরেই গত রোববার বিকেলের দিকে তার বাবাকে দেখিয়ে দেওয়ার কথা বলে ফেহাকে ডেকে নেয় ঘাতক সেন্টু। একপর্যায়ে সে ফেহাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ ফেলে দেয়।

এই ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হচ্ছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের যজোড়া গ্রামের মোল্লা বাড়ির মিজানুর রহমান সেন্টু (৩৮) ও তার পিতা আব্দুস সাত্তার (৭০)। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার আসামিদের নোয়াখালীচিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনার অন্যান্য আসামি গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের যশোড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে নিহত ফেহার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফেহা আক্তার চাটখিল থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যশোড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল। ঘটনার দিন ফেহার বাবা বাদী চাটখিল থানায় মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১০

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১২

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৩

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৪

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৫

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৬

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৭

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৮

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৯

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

২০
X