সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৫:৩০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে গভর্নরকে অপহরণের পর হত্যা

পুরোনো ছবি
পুরোনো ছবি

সুদানের পশ্চিম দার্ফুরের গভর্নর আব্দুল্লাহ আকবরকে হত্যা করা হয়েছে। আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দেশজুড়ে সহিংসতার জন্য কঠোর সমালোচনা করেছিলেন তিনি। এরপরই তাকে তাকে হত্যা করা হল।

একটি সাক্ষাতকারে পশ্চিম দার্ফুরের রাজধানী জেনেইনা শহরে লুটপাট ও হত্যার জন্য আরএসএফকে দোষী সাব্যস্ত করেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে আকবরকে অস্ত্রসজ্জিত একদল লোক ঘিরে ধরতে দেখা যায়। এ সময় গলা ও মুখের কাছে গভীর ক্ষত নিয়ে পথে পড়ে ছিলেন তিনি।

এক বিবৃতিতে সুদানি সেনাবাহিনী গভর্নরকে অপহরণ ও হত্যার জন্য আরএসএফকে দায়ী করে। সেনাবাহিনী জানায়, আরএসএফ সুদানের মানুষের ওপর কী ধরনের নির্যাতন করেছে তার নতুন অধ্যায় হয়ে থাকবে এই দানবীয় ও নৃশংস ঘটনা।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সুদানে বেসামরিক সরকারের পতন ঘটানো হয়। এর পর দেশ শাসন করছিল সেনাবাহিনী। কিন্তু সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক সহযোগী ও আরএসএফপ্রধান মোহাম্মদ হামদান দাগলুর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে আলোচনা ব্যর্থ হলে গত ১৫ এপ্রিল রাজধানী খারতুমে সেনাবাহিনীর ব্যারাকে হামলা করে বসে আরএসএফ।

জাতিসংঘ জানিয়েছে, চলমান এ লড়াইয়ের কারণে সুদানে ২০ লাখ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া চার লাখ ৭৬ হাজার মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১০

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১১

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১২

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৩

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৪

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৫

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৬

স্পেনের একাদশ ঘোষণা

১৭

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৮

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৯

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

২০
X