শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৮

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি সিসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ শ্রমিক নিহত ও ২৭ জন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির প্লাটো রাজ্যের বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে এই দুর্ঘটনা ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস জানিয়েছেন, খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে ও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশের একটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে জানান, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।

টেলিফোনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, আমরা ওই খনিটির কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে ছিল। হঠাৎ করেই সেখানে বিস্ফোরণ ঘট।

এদিকে, এএফপির দেখা একটি গোপনীয় নিরাপত্তা প্রতিবেদনে খনি শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে।

প্লাটো রাজ্যটি একটি ঐতিহাসিক খনি অঞ্চল, এর রাজধানী জোস টিন সিটি নামে পরিচিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শহরের খনিগুলোর কার্যক্রম ধীর হয়ে গেছে।

নাইজেরিয়ায় এর আগেও এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতের সময় উত্তর-পশ্চিমে জামফারা রাজ্যে একটি অবৈধ খনিতে পাথর ধসে কমপক্ষে ১৮ জন নিহত হন।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X