কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সবার নিহতের শঙ্কা

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে উদ্ধার অভিযান। ছবি : এপি
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে উদ্ধার অভিযান। ছবি : এপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৯ আরোহী ছিলেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্ঘটনার পর সারা রাত অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আরোহী সবাই নিহত হয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিমানটির দুর্ঘটনাস্থল ম্যানগ্রোভ গাছের ঘন বনে আচ্ছাদিত। কাদা মাটি পেরিয়ে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে সক্ষম হন। শুক্রবার (২৩ আগস্ট) শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

চাচোয়েংসাও প্রাদেশিক কার্যালয় জানিয়েছে, ছোট বিমানটি দুপুর ২টা ৪৬ মিনিটে ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। দেশের পূর্বে ট্রাট বিমানবন্দরের দিকে সেটি যাচ্ছিল। ১০ মিনিটের মতো উড়ার পর রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে উদ্ধারকর্মীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান।

বিমানটিতে থাকা চারজন থাইল্যান্ডের এবং বাকিরা চীনের নাগরিক। উদ্ধারকর্মীরা কারও মৃত্যু নিশ্চিত করতে পারেনি।

চাচোয়েংসাও-এর ব্যাংপাকং জেলার বাসিন্দারা বিমানটিকে আকাশ থেকে পড়তে দেখেন। তারা ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিমান কিছু ধ্বংসাবশেষ ছুটে এসে আশেপাশের বাড়িগুলোকেও ক্ষতিগ্রস্ত করে।

এক বাসিন্দা বলেন, আমি আমার বাসার সামনে বসে ছিলাম। বিকট ইঞ্জিনের শব্দে বিমানটি আমার বাড়ির ওপর দিয়ে উড়ে গেল। এর মাত্র কয়েক সেকেন্ড পরে এটি এখানেই বিধ্বস্ত হয়।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে এখনও এর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X