কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মিয়ানমার সীমান্তে যৌথ মহড়ার ঘোষণা চীনের

সামরিক মহড়ার পুরোনো ছবি
সামরিক মহড়ার পুরোনো ছবি

হঠাৎ মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহল এবং আকাশ-স্থলে যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। সোমবার (২৬ আগস্ট) দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চীনের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই টহল মূলত রুইলি, ঝেনকাং এবং অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হবে।

মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। ফলে চীনের দিকে কামানের গোলা পড়ে কিছু লোক আহত ও সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি চীনের অবকাঠামো প্রকল্পগুলোর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির বা পিএলএ সাউদার্ন থিয়েটার আর্মি ইউনিটগুলোকে দ্রুত সরানো, বাধা প্রদান ও আক্রমণের সক্ষমতা পরীক্ষা করার জন্য এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে।

দেশটির সেনাবাহিনীর অপর একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২৭-২৯ আগস্ট চীন-মিয়ানমার সীমান্তের চীনা অংশে সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হবে। রুইলির দক্ষিণ, ঝেনকাং কাউন্টি এবং পশ্চিম ইউনান প্রদেশের জেংমা দাই ও ভা স্বায়ত্তশাসিত কাউন্টির আশপাশের এলাকাতে এই মহড়া পরিচালিত হবে। কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত চীন-মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বেইজিং মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিজের প্রতিশ্রুতি বজায় রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১০

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১১

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১২

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৩

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৪

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৬

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৭

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৮

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৯

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

২০
X