কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে’ 

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইহং কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার এক্সে তিনি লিখেছেন, ‘গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে।’

পোস্টে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র একটি মন্তব্যও শেয়ার করেন, যেখানে ওয়াং বলেন—শুল্ককে অন্য দেশ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘ সনদ ও ডব্লিউটিও নিয়ম লঙ্ঘন করে; এটি অজনপ্রিয় ও টেকসই নয়।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথমে বাণিজ্য চুক্তির তালিকায় ছিল ভারত। কিন্তু কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত না করা এবং রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় আলোচনায় অগ্রগতি হয়নি। এর পরই ট্রাম্প প্রথমে ২৫ শতাংশ এবং পরে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। প্রথম ধাপের শুল্ক বৃহস্পতিবার কার্যকর হয়েছে, দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২৭ আগস্ট।

এদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীনের ওপরও শুল্ক বাড়ানো হতে পারে। তিনি বলেন, হতে পারে, আমি জানি না। আমরা ভারতকে দিয়েছি, হয়তো আরও কয়েকটি দেশকে দেব, চীনও থাকতে পারে।

রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক তিন দেশ হলো ভারত, চীন ও তুরস্ক। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শুক্রবারের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামলে রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোকে ‘পরোক্ষ শুল্ক’ দিতে হবে।

চলতি বছরের শুরুতে চীন-যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওয়াশিংটন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক বসায়, পাল্টায় চীনও ১২৫ শতাংশ শুল্ক দেয়। বছরের শেষে বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে। একই সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে চীন যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে।

সূত্র : ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X