কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ওপর চড়া শুল্ক নিয়ে ট্রাম্প কী বললেন

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুল্ক নিয়ে বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত নয়া দিল্লির সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না।

বৃহস্পতিবার ওভাল অফিসে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার পর বাণিজ্য আলোচনা পুনরায় শুরুর প্রত্যাশা করছেন কিনা, মার্কিন প্রেসিডেন্টের কাছে এ প্রশ্ন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে ট্রাম্প বলেন, ‘না, যতক্ষণ পর্যন্ত এটার (শুল্ক) সমাধান না হয়, ততক্ষণ না।’

এর আগে বুধবার হোয়াইট হাউস ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপের পেছনে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিগত উদ্বেগের কথা বলা হয়েছে। মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখা।

প্রথম ২৫ শতাংশ শুল্ক বৃহস্পতিবার কার্যকর হয়েছে, বাকিটি কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যে পথে রয়েছে বা ছাড়প্রাপ্ত, সেগুলো এর বাইরে থাকবে।

প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অর্থনৈতিক চাপে নয়াদিল্লি মাথা নোয়াবে না। কৃষক, মৎস্যজীবী ও দুগ্ধ খামারিদের স্বার্থে কোনো আপস হবে না বলেও তিনি জোর দিয়ে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X