কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজপথে নামতে যাচ্ছে এশিয়ার আরেক দেশের মানুষ

ফিলিপাইনে সাম্প্রতিক সময়ের একটি বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ফিলিপাইনে সাম্প্রতিক সময়ের একটি বিক্ষোভ। ছবি : সংগৃহীত

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ভয়াবহ দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ফিলিপাইনে জনরোষ তীব্র আকার ধারণ করেছে। দুর্নীতির দায়ীদের বিচারের দাবিতে আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা থেকে শুরু করে দেশব্যাপী রাজপথে নামতে যাচ্ছে হাজার হাজার মানুষ।

ফিলিপাইন এমনিতেই প্রায় সময় সামুদ্রিক ঝড় ও ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে অসংখ্য মানুষ দুর্দশায় দিন কাটান। অথচ জানা গেছে, এই দুর্যোগ মোকাবিলার জন্য নেওয়া বিশাল বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থ লুটপাট করা হয়েছে। অনেক জায়গায় বাঁধ নির্মাণের নামে টাকা তোলা হলেও বাস্তবে সেসব বাঁধের অস্তিত্বই নেই। এ খবর প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরণ ঘটিয়েছে।

সংবাদমাধ্যম গামানেটওয়ার্ক জানিয়েছে, রোববার রাজধানী ম্যানিলায় দুটি বড় বিক্ষোভ কর্মসূচি হতে যাচ্ছে। সকাল ৯টায় রিজাল পার্ক থেকে শুরু হবে প্রথম কর্মসূচি, যার শিরোনাম ‘বন্যা মোকাবিলায় পদক্ষেপ : দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন’। এতে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নাগরিক সংগঠন ও বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ।

এরপর দুপুর ২টায় ইডিএসএ পিপল পাওয়ার মনুমেন্টে শুরু হবে দ্বিতীয় বিশাল সমাবেশ। এতে প্রায় ৩০ হাজার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। নেতৃত্ব দেবেন খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে যুক্ত হবে নাগরিক সমাজ, তরুণ সংগঠন ও সাধারণ মানুষ।

শুধু তাই নয়, সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে-সমর্থিত দল ‘হাকবাং এনজি মাইসুগ’ দুপুর ১টায় লিওয়াসাং বোনিফাসিওতে ‘সেভ দ্য ফিলিপাইনস’ নামে একটি সমাবেশ করবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও সকালের দিকেই ক্যাম্প আগুইনাল্ডোর সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

রাজধানীর বাইরে অন্যান্য বড় শহরেও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাভাও সিটির রিজাল পার্কে বিকেল ৩টা থেকে দুতের্তে সমর্থকদের মিছিল হবে। একইভাবে সেবু সিটির প্লাজা ইন্ডেপেন্ডেন্সিয়া এবং ইলোইলো সিটির জারো প্লাজাতেও বড় বিক্ষোভ আয়োজন করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ফিলিপাইন সরকার দেশজুড়ে প্রায় ৫০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে। যদিও সরকারের দাবি, এখন পর্যন্ত কোনো বড় ধরনের হুমকির খবর পাওয়া যায়নি। তবুও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এর পাশাপাশি, বিক্ষোভস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ২১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত রিজাল পার্ক ও ইডিএসএ শ্রাইনের ১৫ নটিক্যাল মাইল এলাকায় সব ধরনের ড্রোন ও উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X