কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, মৃত্যু ৬৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কালমায়েগি আঘাত হানার ফলে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি। ঝড়ের কারণে কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। খবর বিবিসির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। এখানে ৪৯ জন নিহত হয়েছে এবং আরও ২৬ জন নিখোঁজ রয়েছেন। ভিডিওতে দেখা গেছে, মানুষ ছাদের ওপর আশ্রয় নিচ্ছেন, আর রাস্তায় গাড়ি ও কনটেইনার ভেসে যাচ্ছে। মৃতদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারের ছয়জন ক্রুও রয়েছেন। হেলিকপ্টারটি ত্রাণ কার্যক্রমে মিন্দানাও দ্বীপে পাঠানো হয়েছিল। আগুসান দেল সুর এলাকায় এটি বিধ্বস্ত হয়। পরে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঝড়টি গতকাল ভোরে স্থলভাগে আঘাত হানে। বর্তমানে এটি কিছুটা দুর্বল হলেও ঘণ্টায় ৮০ মাইল (১৩০ কিমি) বেগে বাতাস বয়ে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আজ এটি ভিসায়াস দ্বীপপুঞ্জ অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের দিকে যাবে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উপপ্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছেন। তিনি বলেন, রাস্তায় ধ্বংসাবশেষ ও উল্টে যাওয়া গাড়ি সরানোই প্রধান বাধা। প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো বলেছেন, সেবুর পরিস্থিতি আগে কখনো এমন হয়নি। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, চার লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে গেছেন। ঝড় ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে এরই মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X