কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ
জাপান

এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের উত্তর উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটি এক সপ্তাহ ধরে শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৫৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। শক্তিশালী কম্পনের পর বিভিন্ন স্থানে ৫.৫ ও ৫.০ মাত্রার কম্পনও অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে আওমোরি, ইওয়াতে, হোক্কাইদোর উপকূল, মিয়াগি ও ফুকুশিমার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে টোকিও কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে। তথ্যানুযায়ী, সুনামি ঢেউ দেখা গেছে ইওয়াতে ৭০ সেন্টিমিটার, হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার উচ্চতায়।

ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন, কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন ভূমিকম্প-সংশ্লিষ্ট কি না তা নিশ্চিত হয়নি।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। এখানে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। সূত্র : রয়টার্স, আনাদোলু

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X