কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুস্থ জীবনযাপনের প্রচলিত কোনো নিয়ম তিনি মানেন না। গভীর রাত পর্যন্ত টেলিভিশন দেখা, মধ্যরাতে অস্বাস্থ্যকর খাবার খাওয়া তার কাছে স্বাভাবিক অভ্যাস। তবু ১০১ বছর বয়সেও তিনি সুস্থ, স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। আশ্চর্যের বিষয়, এত বয়সেও তার সব দাঁত অক্ষত।

চীনের ঝেজিয়াং প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ওয়েনঝৌয়ের বাসিন্দা এই নারীর নাম জিয়াং ইউয়েছিন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জিয়াং প্রতিদিন রাত প্রায় দুইটা পর্যন্ত টেলিভিশন দেখেন। ঘুমাতে দেরি হলেও তার ঘুম ভাঙে সকাল ১০টার দিকে। ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ শেষে এক কাপ কড়া সবুজ চা পান করে দিন শুরু করেন তিনি। মেয়ের ভাষ্য অনুযায়ী, দেরিতে ঘুমালেও মায়ের ঘুম গভীর ও আরামদায়ক।

তার সাত সন্তানের একজন ইয়াও সংপিং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের দৈনন্দিন জীবনযাপনের নানা দিক তুলে ধরেন। এরপরই জিয়াংয়ের অভ্যাস ও দীর্ঘায়ু নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রায় দুই বছর আগে তার এই জীবনধারার পরিবর্তন ঘটে। সে সময় একটি দুর্ঘটনায় হাতে চোট পেয়ে অস্ত্রোপচার করতে হয় তাকে। সুস্থ হয়ে ওঠার পর পরিবারের অনুরোধে তিনি গৃহকর্ম প্রায় বন্ধ করে দেন। দিনের বেলায় কাজ কমে যাওয়ায় ঘুমের সময় বাড়তে থাকে। ধীরে ধীরে রাত জাগার অভ্যাস গড়ে ওঠে।

বর্তমানে তিনি সকালের নাশতার বদলে ব্রাঞ্চ খান। অর্থাৎ নাশতা ও দুপুরের খাবার একসঙ্গে। সন্ধ্যা ৬টার দিকে রাতের খাবার খান। প্রয়োজনে রাত ৯টার দিকে আবার হালকা নাশতা করেন। ওয়েনঝৌয়ের স্থানীয় পেস্ট্রি মাতিসং তার বেশ প্রিয়। এ ছাড়া বিস্কুট, চিপস, শাকিমা ও শুকনা মিষ্টি আলু খেতেও তিনি পছন্দ করেন।

এত বয়সেও জিয়াংকে কখনো দাঁতের চিকিৎসা নিতে হয়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি ধীরে ধীরে এবং স্বচ্ছন্দে সব খাবার চিবিয়ে খান।

পরিবারের ধারণা, জিয়াংয়ের দীর্ঘায়ুর পেছনে রয়েছে ভালো ঘুম, নিয়মিত সবুজ চা পান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শান্ত মন। তিনি সহজে রাগ করেন না, কাউকে নিয়ে দীর্ঘদিন ক্ষোভ পুষে রাখেন না। শান্ত থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X