কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সংলাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত মেটাতে প্রস্তুত আফগানিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তান ও আফগানিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

সংলাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধের আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় অন্তত ২৭৪ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো কাবুল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, যুদ্ধের সূত্রপাতকারী হলো পাকিস্তান। আফগানিস্তান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে ও তার ভূখণ্ড রক্ষা করেছে। কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে, তাহলে তারাও সামনে আগাবেন।

তিনি বলেছেন, আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে।

মুজাহিদ পুনর্ব্যক্ত করে বলেন, আফগানিস্তান পাকিস্তান ও ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তিনি জোর দিয়ে বলেন, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক পাকিস্তানের বিরুদ্ধে নয়। আর আফগানিস্তান কখনোই কোনো দেশের নিয়ন্ত্রণে ছিল না, থাকবেও না।

তালেবান মুখপাত্র বলেন, ক্ষমতায় ফিরে আসার পর থেকে, আফগানিস্তান পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের সঙ্গে ইতিবাচক সম্পৃক্ততার উপর ভিত্তি করে একটি বৈদেশিক নীতি অনুসরণ করেছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সংঘাতের কথা উল্লেখ করে মুজাহিদ বলেন, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এই সংঘাত তালেবান ক্ষমতায় ফেরার আগেই শুরু হয়েছিল। পাকিস্তানের পক্ষে তাদের পুরনো অভ্যন্তরীণ সমস্যা আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়।

আফগানিস্তানের সামরিক প্রতিক্রিয়াকে আত্মরক্ষার জন্য বৈধ দাবি করে মুজাহিদ বলেন, কাবুল সংলাপের পক্ষে রয়েছে। আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি ও আমরা এখনো চাই, আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হোক।

তিনি সতর্ক করে বলেন, আক্রমণ অব্যাহত থাকলে আফগান প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। তবে কাবুল আলোচনার মাধ্যমে উত্তেজনা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫৫ পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায় তারা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে যে বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমানবাহিনী, তার বদলা হিসেবে এই হামলা করা হয়েছে। পাকিস্তান বাহিনীর সেই অভিযানে নানগারহার ও পাকতিয়ায় নিহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি মানুষ।

হামলা শেষে রাত ১২টার দিকে আফগানিস্তান সেনাবাহিনী ফিরে যায়। তার মাত্র কয়েক ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে পাকিস্তানের বিমানবাহিনী (পিএএফ)। এতে এখন পর্যন্ত ২৭৪ তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে ৪০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কালবেলা/এমএসকেএম/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১০

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১১

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১২

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৪

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৫

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৬

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৭

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৮

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৯

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

২০
X