কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইরানি ড্রোন ক্যারিয়ার জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানের একটি ‘ড্রোন ক্যারিয়ার’ হিসেবে বর্ণনা করা জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।

আলজাজিরার শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের ওই জাহাজে আঘাত হানা হয়েছে এবং সেটি এখন আগুনে জ্বলছে। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

কমান্ড আরও জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের লক্ষ্য ইরানের নৌ সক্ষমতাকে দুর্বল করা।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, লক্ষ্যবস্তু জাহাজটি ছিল একটি ড্রোন বহনকারী জাহাজ, যার আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবাহী রণতরীর কাছাকাছি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পর জাহাজটি ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সপ্তম দিনে এই হামলার দাবি সামনে এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১০

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১১

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১২

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৩

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৪

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৫

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৬

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৮

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৯

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

২০
X