কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরার জালে ধরা পড়ল টর্পেডোর মতো আন্ডারওয়াটার ড্রোন

আন্ডারওয়াটার ড্রোন। ছবি : সংগৃহীত
আন্ডারওয়াটার ড্রোন। ছবি : সংগৃহীত

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীর কাছে এক জেলের জালে ধরা পড়েছে এশিয়ার পরাশক্তি চীনের একটি আন্ডারওয়াটার ড্রোন। অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) ড্রোনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, বালি ও লম্বকের মধ্যবর্তী এই গভীর সমুদ্রপথটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যে বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিন চলাচলের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কাছে অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

স্থানীয় জেলেরা যখন মাছ ধরার জাল ফেলছিলেন, তখন লম্বকের কয়েক কিলোমিটার উত্তরে সমুদ্রের গভীরে টর্পেডোর মতো এই বস্তুটি দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি সেটিকে উপকূলে টেনে আনেন এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন।

প্রায় ৩.৭ মিটার (১২ ফুট) লম্বা এবং ০.৭ মিটার ব্যাসের এই সিলিন্ডার আকৃতির ড্রোনটিতে কোনো বিস্ফোরক বা তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তা পরীক্ষা করে দেখেছে পুলিশ।

প্রাথমিক পরীক্ষার পর পুলিশ জানিয়েছে, এটি মূলত সমুদ্র পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি কারিগরি ডিভাইস। সংবেদনশীল এই এলাকায় চিনা ড্রোন পাওয়ার ঘটনাটি বর্তমানে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১০

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১১

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১২

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৩

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৪

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৫

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৭

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৮

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৯

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

২০
X