কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যেই চীন সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ চীন সফরে গিয়েছেন। ইরানের সব বন্দরে মার্কিন অবরোধের মধ্যে তিনি এ সফর করেছেন। চীন ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে প্রায় এক-তৃতীয়াংশ তেল আমদানি করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিংয়ে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে জরুরি।

সোমবার সার্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংকট সমাধানে রাশিয়ার সহায়তার আশ্বাস দেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং কূটনৈতিক পথেই সমাধান সম্ভব।

ওয়াশিংটন থেকে আলজাজিরার প্রতিবেদক জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে দেশটি অর্থনৈতিকভাবে চাপে পড়ে এবং আলোচনায় ফিরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি চীন ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো ‘সম্পূর্ণ মনগড়া’।

এই সংকটের মধ্যে চীন একাধিক দেশের নেতাদের স্বাগত জানাচ্ছে। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লামেরও চার দিনের সফরে চীন যাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X