কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার আহ্বান শি জিনপিংয়ের

শি জিনপিং। ছবি : সংগৃহীত
শি জিনপিং। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। চীনের সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শি জিনপিং বলেন, অঞ্চলটির সব দেশের নাগরিক, স্থাপনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের এই বার্তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজ অবরোধ শুরু করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে তা কার্যকর করেছে মার্কিন নৌবাহিনী। কিন্তু নিষেধাজ্ঞায় থাকার পরও অবরোধ পাত্তা দেয়নি একটি চীনের ট্যাংকার জাহাজ। সেটি হরমুজ প্রণালি পার হয়ে অবরোধের সীমায় থাকা সমুদ্রপথও অতিক্রম করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ‘রিচ স্টারি’। হরমুজ প্রণালির অবরোধ শুরু হওয়ার পর এ প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাংকার বের হয়ে গেল।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X