কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনে গাড়ি কারখানায় ভয়াবহ আগুন

কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। ছবি : সংগৃহীত
কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। ছবি : সংগৃহীত

চীনের খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একটি কারখানায় আগুন লাগে। শেনঝেন প্রদেশের পিংশানে কারখানাটির অবস্থান। তবে আগুনে কারও প্রাণহানি ঘটেনি। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় বিপদের শঙ্কা কেটে গেছে।

এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিওয়াইডির একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে অবস্থিত একটি বহুতল পার্কিং গ্যারেজে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত গ্যারেজটি শুধু পরীক্ষামূলক এবং বাতিল করা যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদন বা গ্রাহকদের জন্য তৈরি গাড়ি ছিল না।

আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিওয়াইডিও নিশ্চিত করেছে, অবকাঠামোটিতে পরীক্ষামূলক, যাচাইকরণ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন রাখা ছিল। সেখানে নতুন উৎপাদিত কোনো গাড়ি ছিল না। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, বহুতল ভবনটির একটি দীর্ঘ অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১০

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১১

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১২

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৩

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৪

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৬

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৭

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৮

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৯

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

২০
X