কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাংকার ‘স্মিরটোস’ জব্দ করেছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ এর অংশ ছিল।

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টারমার ট্যাংকারটি জব্দের ঘোষণা দেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ছয় ঘণ্টার অভিযানে ট্যাংকারটি জব্দ করেছে ব্রিটিশ বাহিনী। খবর প্রেস টিভির।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে আপাতত ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙরস্থলে সরিয়ে নেওয়া হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে।

গত ১ জুন ব্রিটেনের সহায়তায় ফরাসি নৌবাহিনী ‘টাগর’ নামের একটি রুশ তেলবাহী ট্যাংকার আটক ও জব্দ করে। এর আগে মার্চ মাসে ফ্রান্সের মার্সেই বন্দরে ‘দেইনা’ নামের আরেকটি জাহাজ জব্দ করা হয়। জানুয়ারিতে আটক করা হয় ‘গ্রিঞ্চ’ নামের একটি ট্যাংকার। ইউরোপীয় কর্তৃপক্ষ এসব জাহাজকেও রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে এসব জাহাজ জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করছে এবং সমুদ্রে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে।

মার্চের শেষ দিকে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকার জব্দের ঘটনাগুলোকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেয়। মন্ত্রণালয় সতর্ক করে জানায়, নিজেদের স্বার্থ রক্ষায় মস্কো সব ধরনের রাজনৈতিক, আইনি ও অন্যান্য উপায় ব্যবহার করবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত নিষেধাজ্ঞাই বৈধ। কোনো একক রাষ্ট্র বা সীমিত সংখ্যক রাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে তারা আন্তর্জাতিক বা বৈধ বলে মনে করে না।

মস্কো জানিয়েছে, নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘নব্য ঔপনিবেশিক আধিপত্য’ মেনে না নেওয়ার আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, বৈশ্বিক বাণিজ্যপথকে সংঘাতের ক্ষেত্র বানানোর প্রচেষ্টা প্রতিহত করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X