কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

হরমুজে আটকে পড়া ভারতীয় নাবিক। ছবি : সংগৃহীত
হরমুজে আটকে পড়া ভারতীয় নাবিক। ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকরা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভারতীয় জাহাজগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক সামরিক হামলাগুলো করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভারতীয় নাবিকদের অসহায় অবস্থার কথা তুলে ধরতে দেখা যায়। তারা জানান, চলমান সংঘাতের কারণে তারা ঝুঁকিপূর্ণ পরিবেশে আটকা পড়ে আছেন। খবর এনডিটিভির।

এক ভিডিওতে ভারতীয় এক নাবিককে বলতে শোনা যায়, ‘আমরা ইরানে আছি এবং এখানকার পরিস্থিতি খুবই খারাপ। শুধু ভারতীয় জাহাজগুলোতে হামলা হচ্ছে। আমরা অন্যের যুদ্ধে কেন জড়াব? আমরা সামরিক বাহিনীর সদস্য নই। আমরা কর্মী হিসেবে জাহাজে কাজ করি।

তিনি আরও বলেন, ‘আমরা সৈনিক নই। কাজ করতে এসেছি। তাহলে আমাদের ওপর হামলা কেন? আমাদের অপরাধ কী?’

ওই নাবিক দাবি করেন, সম্প্রতি যে জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, তিনি আগে সেই জাহাজেই কাজ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে ওমানের উপকূলের কাছে জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

আরেক নাবিক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৩ লাখ ভারতীয় নাবিক কাজ করছেন, কিন্তু বর্তমান সংকটে তাদের কথা যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

গত সপ্তাহে ওমান উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘মারিভেক্স’ নামের একটি তেলবাহী ট্যাংকারে কর্মরত ভারতীয় নাবিকরা জরুরি বার্তা পাঠিয়ে জানান, হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে এবং সেটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত উদ্ধারের আবেদন জানান।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক বহনকারী একাধিক তেলবাহী জাহাজে মার্কিন সামরিক হামলা চালানো হয়। এসব হামলার একটিতে তিনজন ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া ২৪ জন ভারতীয় নাবিক থাকা আরেকটি জাহাজও হামলার শিকার হয়, যদিও পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X