কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শুধু নেপালের জমি নয়, ভারতের কিছু ভূখণ্ডও আমাদের দখলে : বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি : সংগৃহীত
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি : সংগৃহীত

ভারত-নেপাল সীমান্ত বিরোধ নিয়ে বিস্ময়কর মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেছেন, শুধু ভারত নেপালের ভূখণ্ড দখল করে রাখেনি, নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু জমি নিয়ন্ত্রণ করছে।

রোববার (৩১ মে) সংসদে দেওয়া বক্তব্যে নেপালের প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং সীমান্তসংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন।

সংসদ সদস্য অ্যারেন রাইয়ের প্রশ্নের জবাবে শাহ বলেন, শুধু ভারত নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখলে রেখেছে। এ বিষয়ে উভয় পক্ষের আলোচনায় বসা উচিত।

লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সীমান্ত বিরোধ প্রসঙ্গে তিনি জানান, নেপাল ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও পেয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ভারত দুই দেশের ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, যা আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজবে।

তিনি আরও জানান, সীমান্ত ইস্যুতে নেপাল চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করেছে। ব্রিটিশ ভারতের সময় থেকেই সমস্যার সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহী হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বিভিন্ন জাতীয় কমিশনের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে সেগুলোর সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদন এবং সাম্প্রতিক জেন-জি আন্দোলনসংক্রান্ত তদন্ত প্রতিবেদনও রয়েছে।

সূত্র : দ্য কাঠমান্ডু পোস্ট

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X