কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেলেন আরও ৩৫ বিধায়ক 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রাজ্যের ৩৫ বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি।

সোমবার (১ জুন) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ২৯৪ সদস্যের বিধানসভায় আইন অনুযায়ী একটি সরকারের সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। সে হিসেবে বর্তমান মন্ত্রিসভায় আরও তিনটি পদ খালি রয়েছে।

গত ৯ মেতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৮টি আসনে জয় পাওয়ার পর রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করে দলটি। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম দফায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু।

গত সপ্তাহে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্যের বৈঠকের পরই মন্ত্রিসভায় নতুন মুখের আগমনের জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার মধ্যেই সোমবার নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হলো।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ পর্যায়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন স্বপন দাশগুপ্ত, দুধ কুমার মণ্ডল, দীপক বর্মন, মনোজ ওরাঁও, গৌরীশঙ্কর ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, সারদ্বত মুখার্জি, জগন্নাথ চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ।

এ ছাড়া প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হিসেবে শপথ নিয়েছেন রাজেশ মাহাতা, ইন্দ্রনীল খান ও মালতী রাভা রায়।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, উমেশ রায়, জয়েল মুর্মু, অশোক দিন্দা, আনন্দময় বর্মন, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী ও সুমনা সরকারসহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক।

কালবেলা/এএমএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X