কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

করমর্দন করছেন শি ও কিম। ছবি : সংগৃহীত
করমর্দন করছেন শি ও কিম। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা জো ইয়ং ওন চীনের সঙ্গে ‘সংগ্রামী ঐক্য’, পারস্পরিক সমর্থন ও সংহতি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৫ জুলাই) পিয়ংইয়ংয়ে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

ওয়াং হুনিং তিন দিনের সফরে উত্তর কোরিয়ায় গেছেন। এ সফর দুই দেশের মধ্যে ১৯৬১ সালে স্বাক্ষরিত বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। চুক্তিটিতে প্রতিরক্ষা সহযোগিতার বিধানও রয়েছে।

বৈঠকে জো ইয়ং ওন বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংগ্রামী ঐক্য, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি। তিনি দুই দেশের রাজনৈতিক দল ও সরকারের মধ্যে কৌশলগত যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

চীনের রাজনৈতিক নেতৃত্বের চতুর্থ শীর্ষ ব্যক্তি ওয়াং হুনিং বলেন, দুই দেশের মধ্যকার এই চুক্তি রক্তের বিনিময়ে গড়ে ওঠা বন্ধুত্বকে আরও সুসংহত করার আইনি ভিত্তি তৈরি করেছে।

বৈঠকে দুই দেশ অর্থনীতি, সংস্কৃতি এবং অন্যান্য খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়েও আলোচনা করে।

উল্লেখ্য, চলতি বছর এটি চীনের কোনো শীর্ষ পর্যায়ের নেতার তৃতীয় উত্তর কোরিয়া সফর। এর আগে গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া এপ্রিল মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও পিয়ংইয়ং সফর করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১০

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১১

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১২

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৩

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৪

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৬

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৭

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৮

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৯

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

২০
X