কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কাজাখস্তানে খনিতে বিস্ফোরণে নিহত ২১

খনিতে কাজ করছেন শ্রমিকেরা। ছবি : সংগৃহীত
খনিতে কাজ করছেন শ্রমিকেরা। ছবি : সংগৃহীত

কাজাখস্তানের একটি খনিতে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২১ জন কর্মী নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ হওয়া ওই খনিটির মালিকানায় রয়েছে স্টিল জায়ান্ট কোম্পানি আর্সেলরমিটল। দেশটির প্রেসিডেন্ট কাসেম জমারত তোকায়েভ কোম্পানিটিকে জাতীয়করণ করতে বিনিয়োগ বন্ধের নির্দেশ দেওয়ার কয়েক দিনের মাথায় এমন ঘটনা ঘটেছে।

আর্সেলরমিটল কোম্পানির স্থানীয় শাখা জানিয়েছে, বিস্ফোরণের পর এখন পর্যন্ত খনির ২৩ জন কর্মী নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ১৮ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় খনিটিতে ২৫২ জন শ্রমিক কাজ করছিলেন।

দুর্ঘটনার পর প্রেসিডেন্ট তোকায়েভ ভুক্তভোগীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া কোম্পানি থেকে তিনি মন্ত্রিসভাকে সরিয়ে নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, দেশটির বৃহত্তম এই ইস্পাত মিল পরিচালনাকারী সংস্থাটিকে জাতীয়করণের জন্য একটি চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া কোম্পানিতে বিনিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট তোকায়েভ।

কাজাখস্তানের স্টিল জায়ান্ট কোম্পানি আর্সেলরমিটলে গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মধ্যে এমন দুর্ঘটনা ঘটল। এর আগে গত আগস্টে কোম্পানির কারাগান্ডে নামের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে খনির চার শ্রমিকের মৃত্যু হয়।

এ ছাড়া ২০২২ সালের নভেম্বরে একই এলাকায় অবস্থিত একটি খনিতে মিথেন গ্যাস লিকের ঘটনায় পাঁচ শ্রমিক নিহত হয়। এ ছাড়া আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। কাজাখস্তানে আর্সেলরমিটলের ১৫টি খনি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X