কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ এএম
অনলাইন সংস্করণ

ডিবির অভিযানে ঢাবি ছাত্রদল সভাপতিসহ আটক ১১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ। ছবি : কালবেলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরণ, ভয় সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণসহ নানাবিধ নাশকতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল (৩২) এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশসহ ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে, নীলক্ষেত এলাকার একটি ছাপাখানা থেকে ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানা ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্য এসব লিফলেট এবং গানপাউডার মজুত করেছিল।

তিনি আরও জানান, এসব গানপাউডার দিয়ে ২০০টির বেশি ককটেল বানানো যেত। এ ছাড়া ২০টি ককটেল ও পেট্রোলবোমা পাওয়া গেছে।

৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তারা রাষ্ট্রবিরোধী, সংবিধান ও দেশবিরোধী কাজ করছে। নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন ডিবিপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১০

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১১

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১২

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৩

ইসলামে পিতার সম্মান

১৪

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৫

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৬

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৭

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৮

সুখবর দিলেন সামান্থা

১৯

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

২০
X