কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

খনিতে ড্রিলের কাজ করছেন এক শ্রমিক। ছবি : সংগৃহীত
খনিতে ড্রিলের কাজ করছেন এক শ্রমিক। ছবি : সংগৃহীত

নতুন সোনার খনির সন্ধান পেয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রয়াত্ত্ব খনি কোম্পানি মাদেন এ দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাদেন জানিয়েছে, তারা মানসুরাহ মাসারাহ স্বর্ণ খনির দক্ষিণে নতুন খনির সন্ধান পেয়েছে। এ এলাকায় বেশ কয়েকটি খনি রয়েছে বলে দাবি কোম্পানিটির। এজন্য সেখানে ব্যাপক অনুসন্ধান চালানোর ইঙ্গিত দিয়েছে তারা।

মাদেন এক বিৃবতিতে জানিয়েছে, ১০০ কিলোমিটারের একটি উপত্যকায় এ খনিটি পেয়েছে। ২০২২ সালে এ অঞ্চলে প্রথম খনির জন্য অনুসন্ধান শুরু করে কোম্পানিটি।

খনি থেকে প্রাপ্ত সোনার নমুনা পরীক্ষা করেছে কোম্পানিটি। যেখানে দুটি নমুনার একটিতে প্রতি টনে ১০ দশমিক ৪ গ্রাম সোনা ও অন্যটিতে ২০ দশমিক ৬ গ্রাম সোনা মিলেছে। মানসুরা মাসারাহের দুটি খনির এলোমেলো খননের ফলে এ সোনার অস্তিত্ব মিলেছে। যার ভিত্তিতে এসব এলাকায় ব্যাপক সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কোম্পানির তথ্যানুসারে, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মাদেন ব্যাপক খনন কাজ করার পরিকল্পনা নিয়েছে। ২০২৪ সালে তারা এলাকাটিতে খননের কাজ শুরু করবে।

এর আগে মাদেনের সিইও রবার্ট উইল্ট গত অক্টোবরে জানান, তারা সোনা ও ফসফরাসের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে।

কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, মানসুরাহ মাসারাহের সোনার খনি থেকে ২০২৩ সালে প্রায় সাত মিলিয়ন আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ পাওয়া গিয়েছে। বছরে এ খনি থেকে আড়াই লাখ আউন্স সোনা উৎপাদনের সক্ষমতা রয়েছে।

মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের ৬৭ শতাংশ মালিকানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X