কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে ইন্দোনেশিয়ায়

নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত
নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের মাধ্যমে বিদায়ী জনপ্রিয় প্রেসিডেন্ট জোকো উইদোদোর উত্তরসূরি বেছে নেবেন দেশটির জনগণ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার এই নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন। এই নির্বাচনে দেশটির ১৭ হাজার দ্বীপজুড়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ মানুষ ভোট দেবেন। এবারের ভোটে প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন সংসদ সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচন করবেন দেশটির ভোটাররা। এসব পদে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জোকো উইদোদোর স্থলাভিষক্ত হতে প্রেসিডেন্ট পদে লড়াই করছেন সাবেক জেনারেল সুবিয়ান্তো, জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও। তবে এই তিন প্রার্থীর মধ্যে জনমত জরিপে ৭২ বছর বয়সী সুবিয়ান্তো এগিয়ে রয়েছেন।

দুটি সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, জেনারেল সুবিয়ান্তো এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন। তিনি সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পাবেন। তিনি মোট ভোটের প্রায় ৫২ শতাংশ পেতে পারেন। ফলে দ্বিতীয় দফায় আর ভোটের আয়োজন করতে হবে না।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হলে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। এ ছাড়া তাকে দেশের ৩৮টি প্রদেশে অর্ধেকের বেশি এলাকায় পাঁচ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এমনটা না হলে নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থীর মধ্যে আবার ভোট হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X